বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বুধবার
spot_img
spot_img

৩ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বুধবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের তিন কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে বুধবার।

 

চলতি ২০১৯-২০ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভা আহ্বান করেছে কোম্পানিগুলো। সভায় কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাসহ অনুমোদন সাপেক্ষে তা প্রকাশ করা হবে।

কোম্পানি তিনটি হচ্ছে-কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি:) লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

আগামী ২০ মে, বুধবার সকাল ১১টায় ওরিয়ন ফার্মা লিমিটেড, দুপুর ১২টায় ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং বেলা ১ টা ৩০ মিনিটে কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি:) লিমিটেডের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। (কোম্পানিগুলোর শেয়ার বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments