ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো: কোম্পানিটির গত ৬ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৫১ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে।
এস্কয়ার নিট কম্পোজিট: কোম্পানিটির গত ১৮ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।
এসবিএসি ব্যাংক: কোম্পানিটির গত ৭ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৯ টাকা ৫০ পয়সা। ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments