ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ।
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে তার জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
সুরিদ ইন্ডাস্ট্রিজের গত ৩০ এপ্রিল শেয়ার দর ছিল ১৪ টাকা। ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।
এছাড়া মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের গত ২১ মে ২৮ টাকা ৬০ পয়সা ছিল। আর ২৪ মে ৩৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments