ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের উভয় স্টক এক্সচেঞ্জেে লেনদেন বন্ধ থাকবে ৩ দিন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের শহীদ দিবস উপলক্ষ্যে আগামী রোববার ২১ ফেব্রুয়ারি পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সরকারি ছুটিসহ তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী ২১ ফেব্রুয়ারি (রবিবার) বাংলাদেশের শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সরকারী ছুটি থাকায় দেশের সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই সেদিন দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী সোমবার,২২ ফেব্রুয়ারি থেকে আগের নিয়মে পুঁজিবাজার চালু থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments