ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠানের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
কনফিডেন্স সিমেন্ট পিএলসি: কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ (রোববার) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন: কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পিচ্যুয়াল বন্ড: বন্ডটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ (রোববার) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
বন্ডের ইস্যুকারী গত ০৬ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জুন ২০২৪ এবং ০৬ জুন ২০২৪ থেকে ০৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কুপনের পরিমাণ বিতরণের জন্য অনুমোদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments