ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ডের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ফান্ডের ট্রাস্টি সভায় প্রতিবেদনটি অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ট্রাস্টি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড ৩টি হচ্ছে-
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড
সর্বশেষ প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ,’২০) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর আয় ছিল ৩৩ পয়সা।
অন্যদিকে গত ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাই,১৯-মার্চ,২০) ফান্ডটি ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর আয় ছিল ৯২ পয়সা।
বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ১১ পয়সা।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
সর্বশেষ প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ,’২০) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর আয় ছিল ০.০ পয়সা।
অন্যদিকে গত ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাই,১৯-মার্চ,২০) ফান্ডটি ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর আয় ছিল ২৪ পয়সা।
বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৩ পয়সা। গত বছর একই প্রান্তিকে প্রতি ইউনিটে ২৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে ক্রয় মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৮ পয়সা, গত বছরের ৩১ মার্চ তা ছিল ১৮ টাকা ৫ পয়সা।
অন্যদিকে গত ৩১ মার্চ, ২০২০ তারিখে বাজার মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৫২ পয়সা, গত বছরের ৩১ মার্চ তা ছিল ৮ টাকা ৯৬ পয়সা।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম


































Recent Comments