বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪০০% লভ্যাংশ ঘোষণা করল বিএটি বাংলাদেশ
spot_img
spot_img

৪০০% লভ্যাংশ ঘোষণা করল বিএটি বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনায় বিএটি বাংলাদেশের শেয়ার প্রতি ৪০০ % নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিলো  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ)।
বৃহস্পতিবার অনলইনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) এর ৪৭তম বার্ষিকীতে অনুষ্ঠিত  সাধারণ সভায় এ ঘোষণা দেয় তারা।
এসময়, শেয়ারহোল্ডাররা পরিচালক পর্ষদের সঙ্গে স্বতস্ফূর্ত মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। করোনার মহামারীর এই অচল অবস্থার মধ্যেও সময়মত ডিভিডেন্ট দেওয়াকে উল্লেখযোগ্য অবদান বলে মনে করছেন শেয়ারহোল্ডাররা।
এছাড়াও , বিশেষভাবে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো যথাক্রমে- আর্থিক বিবরণী ২০১৯, পরিচালকগণের নির্বাচন, বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ, কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ এবং শেয়ার প্রতি ৪০০ % নগদ লভ্যাংশ অনুমোদন।
উল্লেখ্য, ২০১৯ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটিবি ২৬ হাজার ৯৮৫ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। সেই সঙ্গে কোম্পানির বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পদক্ষেপসমূহ, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ও অন্যান্য জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
অনলাইনের এই  সভায়  উপস্থিত ছিলেন,  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, কে এইচ মাসুদ সিদ্দীকি, এ. কে. এম. আফতাব উল ইসলাম এফসিএ, মো: আবদুল হালিম, মোঃ আাবুল হোসেইন, তাহমিনা বেগম, স্টিফ্যান ম্যাথুস এবং হেড অফ পাবলিক এ্যাফেয়ার্স ও কোম্পানি সেক্রেটারি মোঃ আজিজুর রহমান প্রমুখ।
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments