শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪৮ পয়সা ইপিএস নিয়ে লেনদেন শুরু করছে জেএমআই হসপিটাল
spot_img
spot_img

৪৮ পয়সা ইপিএস নিয়ে লেনদেন শুরু করছে জেএমআই হসপিটাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজট ম্যানুফ্যাকচারিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৪৮ পয়সা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ৬১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে  ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৭৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ২৯ টাকা ৫৪ পয়সা।

উল্লেখ্য, আগামীকাল ৩১ মার্চ বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড  “JHRML” এবং DSE Company Code is 99644।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments