ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সোনালী পেপার অ্যান্ড বোড মিলস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৮৬ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৯৯ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০৮.৫৮ টাকা।
মালেক স্পিনিং লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.২৪ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৪ টাকা নেগেটিভ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৪৩.৩৩ টাকা।
জিপিএইচ ইস্পাত লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা।
এপেক্স টেনারী লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৬১ টাকা ৭৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments