ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, আনলিমা ইয়ার্ন ডাইং, মেঘনা ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।
লাভেলো: কোম্পানিটির ক্রেডিট রেটিং এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
আনলিমা ইয়ার্ন ডাইং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ইন্টারন্যাশনাল লিজিং: ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের এনসিআর রেটিংস অনুযায়ী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৪’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments