ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
কেয়া কসমেটিকস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ পয়সা।
আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।
আরো জানা যায়, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে কেয়া কসমেটিকস।
৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ০.০২ পয়সা।
আগামী ১৯ জানুয়ারি ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।
আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড: ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড অথাৎ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮ টাকা ৪৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৯৩ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।
বঙ্গজ লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৬৭ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments