শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়৪ প্রকল্প অনুমোদন একনেক সভায়
spot_img
spot_img

৪ প্রকল্প অনুমোদন একনেক সভায়

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ৯৩ কোটি ৪৫ লাখ টাকা খরচে ‘রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন’ প্রকল্প এবং এবং ২ হাজার ৩৩৪ কোটি ১৪ লাখ টাকা খরচে ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন’ প্রকল্প রয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। অপর প্রান্তে শেরেবাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত সভা শেষে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজশাহী ও খুলনার প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজশাহী ও খুলনায় দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে নাগরিকদের পানির সুবিধার জন্য। এখানে কিছু প্রশ্ন উঠেছিল সংগত কারণেই। এখানে নাগরিকরা পানি খাবেন, তারা পয়সা দেবেন না – এই ধরনের প্রশ্ন উঠতে পারে সংগত কারণেই। আমরা প্রায়ই আলোচনা শুনি, আমরা কেন স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করছি না? তাদের কেন আরও ক্ষমতা দিচ্ছি না? যে অর্থের প্রয়োজন হয় মানুষের কল্যাণে, সেটা স্থানীয় সরকার থেকে আসা উচিত। যেসকল সম্মানিত নাগরিক ঢাকায় বা চট্টগ্রামে বাস করেন, তারা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, অন্যরাও আশা করেন এটা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, এসডিজিতে আমরা অনেকগুলো অর্জন করেছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা এখনও পুরোপুরি অর্জন করতে পারিনি। আমরা এগিয়ে আছি। তিনি (প্রধানমন্ত্রী) বললেন, আমাদেরও এখানে বাছাই করতে হবে। সবগুলো লক্ষ্যই আমরা অর্জন করব, কিন্তু ওইটাই আগে করব যেটা আমাদের জন্য বেশি প্রয়োজন। স্বাস্থ্য, কৃষি, পানি ইত্যাদি মানুষের কল্যাণ যেগুলোতে হয়। ওই লক্ষ্যগুলোর মধ্যে এই লক্ষ্যগুলো, যেগুলো মানুষের কল্যাণে বেশি লাগে, সেগুলোকে আমরা আগে করব। এটা তার সাধারণ অর্ডার।

‘মুজিবনগর সেচ উন্নয়ন’ প্রকল্পের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, সাবধান! এই প্রকল্পগুলো কিন্তু পরিবেশের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। সাবধানে আপনারা এসব প্রকল্প বাস্তবায়ন করবেন। দরকার হলে আমাদের খাদ্য ফলাতে হবে। আরও বেশি ধানের দরকার আমাদের। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা যেন আমাদের নৈসর্গিক কাঠামো কোনোমতে ক্ষতিগ্রস্ত না করি। পুকুর, জলাশয় ইত্যাদি সুরক্ষা করে আমরা প্রকল্প বাস্তবায়ন করব।

‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্ব)’ নামে একটি নতুন প্রকল্প আজ অনুমোদন দেয়া হয় একেনেকে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, তিনি বলেছেন, হ্যাঁ। বড় প্রকল্প। এটা আমাদের নিজেদের সহায়তায়। আরও অনেক এলাকা বাদ রয়ে গেছে। বিশেষ করে ইন্টারনেট সেবা সারাদেশে যায় নাই। আমাদের সক্ষমতা কম। এটাকে কাভার করতে হবে। আপনারা আরও প্রকল্প তৈরি করে নিয়ে আসেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments