বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৪ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে দশমিক ০৮৫৭ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি আয় করেছিল দশমিক ০৮২৩ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ৭৮ পয়সা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে দশমিক ১০২২ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি আয় করেছিল দশমিক ০৪৬০ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১ টাকা ২৩ পয়সা।

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০৯ পয়সা।

আর বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর,২০-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি  সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৮৭ পয়সা।

এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ১২২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল দশমিক ০৫৪১ পয়সা।

আর বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর,২০-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৪৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল দশমিক ৭২৮৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি  সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৩৭ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments