রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫০০ কোটি টাকা তুলবে ইস্টার্ন ব্যাংক
spot_img
spot_img

৫০০ কোটি টাকা তুলবে ইস্টার্ন ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কোম্পানির আবেদনের পেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বন্ডটি অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৮তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিশন অদ্যকার সভায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রস্তাবিত ৭ বছর মেয়াদী ৫০০ কোটি টাকার Non-convertible Unsecured Floating rate Fully-redeemable Subordinated Bond জন্য সম্মতি প্রদান করেছে, যার কুপন হার ৬%-৯% এর মধ্যে থাকবে এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১.০০ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ডের টাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের Tier-II Capital Base শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায়ে বিনিয়োগ করবে। UCB Investments Ltd. বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও, শর্তানুযায়ী বন্ডটি Alternative trading Board এ অন্তর্ভুক্ত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments