ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.২০ টাকা।
এদিকে, ৯ মাসে (জানুয়ারি’-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ০.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.৪৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৯ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি দায় হয়েছে ১৭.৪১ টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা।
এদিকে, ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.২৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা ঋণাত্নক। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪.২৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩১.৮৭ টাকা।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৫৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১.৫৩ টাকা।
সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড:
আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে দশমিক ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল দশমিক ১৬ পয়সা।
তিন প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.০০ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ১০ টাকা ১১ পয়সা।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড:
আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে দশমিক ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল দশমিক ৩১ পয়সা।
তিন প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল দশমিক ০১ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল দশমিক ০৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৮০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments