ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির বোর্ড সভা ছিলো। সবগুলো কোম্পানির তথ্য আমাদের হাতে এসেছে। নিচে তা তুলে ধরা হলো-

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি):
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা ।
অন্যদিকে আলোচিত প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪১ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৭৫ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড:
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪৩ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮০ পয়সা, যা আগের বছর এই সময়ে ১ টাকা ৬৯ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৪ পয়সা।
ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড:
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২৭ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৮ পয়সা, যা আগের বছর এই সময়ে ৭০ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৩ পয়সা।
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৭ পয়সা।
একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড:
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৯৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ টাকা ২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments