ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাবুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ইস্টার্ন ক্যাবলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ইসলামিক ফাইন্যান্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) দীর্ঘমেয়াদী “বিবিবি” এবং স্বল্পমেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতি এবং ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে স্থিতিশীল দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।
এশিয়া প্যাসিফিক:কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
দি প্রিমিয়ার ব্যাংক: কোম্পানিটির ক্রেডিট রেটিং সার্ভিসেস ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ম্যারিকো বাংলাদেশ: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ



























Recent Comments