বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
spot_img
spot_img

৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড।

প্রগতি ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

মেট্রো স্পিনিং: মেট্রো স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: রিপাবলিক ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ম্যাকসন্স স্পিনিং: ম্যাকসন্স স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৪’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments