বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি ও এক ফান্ড। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

 

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা।

সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি (Solo EPS) আয় হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১৬ পয়সা।

আগামী ৯ আগস্ট সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

ঢাকা ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৬১ পয়সা (পুর্নমূল্যায়িত)। আগের বছর একই সময়ে এনএভি ছিল ৩০ টাকা ১৩ পয়সা (পুর্নমূল্যায়িত)। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিপি) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর এনওসিপি ছিল ১ টাকা ৬০ পয়সা।

আগামী ১০ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ জুলাই।

ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

 

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ৬৭ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৪০ পয়সা।

আগামী ৪ আগষ্ট  ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

এপিএসসিএল বন্ড: এপিএসসিএল নন-কনভাটেবল অ্যান্ড ফুল্লি রিডেম্বল কুপন বিয়ারি বন্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮.৫০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে।

বন্ডটি চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দ্বিতীয় বছরের প্রথমার্ধের জন্য এই কুপন রেট ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুলাই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments