ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সমূহ হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বে-লিজিংয়ের বোর্ড সভা আগামী ২৮ জুন সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির বোর্ড সভা ২৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়াও ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভা ২৮ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিভিডেন্ড ঘোষণার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির বোর্ড সভা ২৯ জুন বিকাল ৪টায় এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানির বোর্ড সভা ২৬ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। উভয় সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ




























Recent Comments