সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক
spot_img
spot_img

৫ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গ্রাহকসেবার মানোন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক কোর ব্যাংকিং সফট্ওয়্যার টি-২৪ (আর-১০) থেকে (আর-১৯) আপগ্রেডেশন উপলক্ষ্যে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচদিন বন্ধ থাকবে।

আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (শুক্রবার থেকে মঙ্গলবার) পাঁচদিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে।

এসময় ব্যাংকের সকল শাখা ও উপশাখা, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ডিজিটাল ব্যাংকিং (এমবিএল রেইনবো), ইন্টারনেট ব্যাংকিং, ইসলামি ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা মাইক্যাশও চালু থাকবে।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্যাংকিং সফট্ওয়্যার আপগ্রেডেশনের ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

তৃতীয় প্রজন্মের মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১৫০টি শাখা ও ১৯টি উপশাখা রয়েছে। এর মধ্যে ৪৫টি শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের ১৮৭টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১২৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments