
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০২৩ সালের সমাপ্ত অর্থ বছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ শতাংশ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ) ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। এককভাবে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা।
মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ পয়সা। ২০২২ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোন ধরনের লভ্যাংশ প্রদান করেনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.























Recent Comments