রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৬৪ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা
spot_img
spot_img

৬৪ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববারের বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার জন্য হতে পারে ইতিহাস গড়ার এক অনন্য সুযোগ। শিরোপা জিততে পারলে শুধু বিশ্বকাপের মুকুট ধরে রাখাই নয়, ৬৪ বছরের পুরোনো একটি রেকর্ডও ভেঙে ফেলবে লিওনেল স্কালোনির দল।

ফাইনালে জয় পেলে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। এর আগে ফুটবল ইতিহাসে মাত্র দুটি দল এই বিরল সাফল্য অর্জন করেছে।

১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর ১৯৫৮ ও ১৯৬২ সালে একই কীর্তি গড়ে ব্রাজিল। তারপর থেকে আর কোনো দল পরপর দুটি বিশ্বকাপ জিততে পারেনি।

সেমিফাইনালে ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার পর থেকেই আর্জেন্টিনার সামনে থাকা সম্ভাব্য রেকর্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে টানা বিশ্বকাপ জয়ের ইতিহাসে নাম লেখানো।

বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি দল টানা শিরোপা জয়ের খুব কাছে পৌঁছেছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল। তবে জার্মানির কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি তারা।

একইভাবে ১৯৯৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ সালের ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হয়। সর্বশেষ ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ সালের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন শেষ হয়।

বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনাও রয়েছে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন দল পরের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ১৯৩৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১৯৫০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে। একইভাবে ২০১৪ সালের চ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারেনি।

এবার আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাস লেখার সুযোগ। ফাইনালে জয় পেলে তারা শুধু আরেকটি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে না, বরং ছয় দশকের বেশি সময় ধরে অক্ষত থাকা বিরল এক রেকর্ডও নিজেদের করে নেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments