সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি: সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব
spot_img
spot_img

৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি: সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ আগস্ট সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৪.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৬৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৫৯৩ শেয়ার ৩ লাখ ৫১ হাজার ৯৪৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকা।

গতকাল ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২১ শতাংশ বা ৮১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৮৪২.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৭৯.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৫১.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃৃদ্ধি পায় ২৪৭টির, কমে ৯৬টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ১৯০ শেয়ার ৩ লাখ ৬৬ হাজার ১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ২৩২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৪৬.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৮৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯ লাখ ২৭ হাজার ৪৭৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments