শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ৬ কার্যদিবস পর ফের হাজার কোটিতে লেনদেন
spot_img
spot_img

৬ কার্যদিবস পর ফের হাজার কোটিতে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ৬ কার্যদিবস পর ফের হাজার কোটিতে পৌঁছালো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন। তবে এদিন ডিএসইতে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৬ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ১৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৮.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৯.৯৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৭৮.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ৪২ লাখ ৪৪ হাজার ৭৪০টি শেয়ার ২ লাখ ৫ হাজার ৮০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ ১৬ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৫১.৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৪৬.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৭ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১১২.৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.২৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৮৫.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৬৫টির, কমে ২৬৩টির এবং অপরিবর্তিত থাকে ২৯টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৩৭৫টি শেয়ার ১ লাখ ৯৬ হাজার ৯৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৬৫ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪০ শতাংশ বা ৫৭.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৯.৭২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪৬ শতাংশ বা ৩৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৯৬.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১ লাখ ৫৬ হাজার ৫০৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ১৬৬ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪২ লাখ ৩৮ হাজার ৬৬১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments