ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩২ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৮ টাকা বা ৫৬.২৫ শতাংশ।
এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৯৩ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.১৮ টাকা বা ১৯.৩৫ শতাংশ।
এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৮০ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ১৫.৬৮ টাকা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৭ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.০৬ টাকা।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৪৮ টাকা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০.৫৮ টাকা। আগের বছর কোম্পানিটি ৬.৪৭ টাকা লোকসানে ছিল।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির (৩১ সেপ্টেম্বর, ২০১৯ অনুসারে) শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৮১ টাকা। এর আগের বছর একই সময়ে ছিলো ১৭.৬০ টাকা।
ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৩ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩২ পয়সা।
সোনার-বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৯১ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.৬৫ টাকা বা ৭১.৪২ শতাংশ।
এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৭০ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৬ টাকা বা ৯.৪১ শতাংশ।
এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২০.২৮ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ১৮.৫৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৬৮ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১.৬১ টাকা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৭ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.২৪ টাকা।
এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.১৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২১ টাকা।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৬৪ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ০.২৯ টাকা বা ১০.৯৮ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৯ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৪৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে, কোম্পানিটির ৯ মাসে অর্থাৎ (জানুয়ারি-সেপ্টেম্বর‘২০) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৬.১১ টাকা। সেই হিসেবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১৮ টাকা বা ২.৯৪ শতাংশ।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭.১৮ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪.৭৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৮.০৬ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৪৫ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা। এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৩৩৬ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments