ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা টেকনোলজিস, ন্যাশনাল টি কোম্পানি এবং মীর আক্তার হোসেন লিমিটেড।
এদের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
আমরা টেকনোলজিসের ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ন্যাশনাল টির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
বারাকা পাওয়ারের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এএ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
বারাকা পতেঙ্গার ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এছাড়াও মীর আক্তার হোসেনের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

Recent Comments