সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি।  কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলেঅ হচ্ছে-

লিন্ডে বাংলাদেশ লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ টাকা ৫৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৮০ টাকা ৯৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫৫ টাকা ৭৫ পয়সা। গত বছরের একই সময় এনএভিপিএস ছিল ৩৩৫ টাকা ৭০ পয়সা।

আগামী ২৭ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৯ টাকা ৯৪ পয়সা।

আগামী ১০ জুন, বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

রবি আজিয়াটা লিমিটেড: ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের রিটেইন্ড আর্নিংস থেকে বিতরণ করা হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ মে নির্ধারণ করা হয়েছে।

উত্তরা ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য ডিভিডেন্ড  ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২০ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য ডিভিডেন্ড  ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড  ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৮ পয়সা।

আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে ২৫ এপ্রিল।

প্রাইম ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ১৫ পয়সা।

আগামী ২০ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments