সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি৬ মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
spot_img
spot_img

৬ মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর বা ৬ মাসের (জানুয়ারী’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা এই প্রতিবেদন অনুমোদন করেছে।

ব্যাংক সূত্রে জানান হয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধ শেষে অর্থাৎ গত ৬ মাসে ব্যাংকটির কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এ সময় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১১ কোটি টাকা। আর ব্যাংকের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬৮ পয়সা।

এদিকে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৩৫ টাকা ২৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৯ টাকা ৮৩ পয়সা। এছাড়া, শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) ছিল ১৭ টাকা ১০ পয়সা, যা আগের বছরের প্রথমার্ধে ছিল ৮ টাকা ৪৬ পয়সা।

২০২৫ সালের প্রথমার্ধ শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬০৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম পরিমাণ হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments