বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি। কোম্পানিগুলোর সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

কাট্টালি টেক্সটাইল লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৯ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯০ পয়সা।

এছাড়া, শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.০৭ টাকা।

মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড: সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নেট অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য নেই।

কোম্পানিটির কারখানার কার্যক্রম বন্ধ থাকায় চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য শূন্য ছিলো।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির এনএভি  ছিল ৩ টাকা ১৮ পয়সা।

ফু-ওয়াং ফুডস লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ পয়সা।

এছাড়া, শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৭০ টাকা।

রূপালী ব্যাংক লিমিটেড: ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ১৫ পয়সা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: প্রথম প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ রেভিনিউয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকা ও লাইফ ফান্ডের পরিমাণ ১৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকা ও ১৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১৭ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৩ টাকা।

এদিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৭.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯.৫৮ টাকা।

এছাড়া, শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৯.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬০.২৮ টাকা।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭.৫১ টাকা।

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৪৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments