শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড: প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি): চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১)  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯১ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

সাইফ পাওয়ারটেক লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৪ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির ইপিএস হয়েছে ০.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৪ টাকা।

৩১ মার্চ ২০২১ অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২৬ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.১১ টাকা।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ৮৭ কোটি ৮৩ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮ কোটি ৯৩ লাখ টাকা।

আগের বছর একই সময় এককভাবে ছিল ৬৭ কোটি ৪ লাখ ৪ হাজার টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৮১৪ কোটি ৯৮ লাখ টাকা।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২ পয়সা।

নয় মাসে (জুলাই’২০- মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিলো ১২ টাকা ৫৫ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১৯ পয়সা ।

 

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৮ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments