ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এ মাসে অর্থাৎ পহেলা নভেম্বর থেকে আজ ২৬ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পাানিগুলো হচ্ছে-
প্রিমিয়ার ব্যাংক: কোম্পানিটির ক্রেডিট রেটিং মুডি’স ইনভেস্টর সার্ভিস ‘বি১’ হিসাবে রেটিং করেছে। ২০২১ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ফিনিক্স ফাইন্যান্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এস. আলম কোল্ড রোল্ড স্টিলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ই-জেনারেশন: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
গ্লোবাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
দি পেনিনসুলা চিটাগং: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ‘এএ৩’ রেটিং ঘোষণা করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

Recent Comments