ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ সেপ্টেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি। বিক্রেতা সংকটে পড়ে শেয়ার দর বৃদ্ধি পেয়ে এসব শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, জুট স্পিনার্স, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, ওরিয়ন ইনফিউশন, এম্বি ফার্মাসিউটিক্যালস, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ইন্টারন্যাশনাল লিজিং: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
জুট স্পিনার্স: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২০৯ টাকা ৭০ পয়সা। আজ শেয়ারটির দর ১৯ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
নর্দান জুট মেনুফ্যাক্চারিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৬৫ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২১ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
ওরিয়ন ইনফিউশন: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪২৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩৪ টাকা ৫০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
এম্বি ফার্মাসিউটিক্যালস: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫৬২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩৯ টাকা ২০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
মুন্নো এগ্রো: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫৩৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩৭ টাকা ৬০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
সোনালী আঁশ: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭০০ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪৮ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments