রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮০০ কোটি টাকা তুলবে সিটি ব্যাংক
spot_img
spot_img

৮০০ কোটি টাকা তুলবে সিটি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি। রোববার (০৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৬৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিটি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বন্ডটি হবে সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাসেল-৩ এর সাথে সঙ্গতি রেখে মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি চলমান রাখতে ওই অর্থ ব্যবহার করা হবে।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments