শুক্রবার, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৬ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৪ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৩ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে  ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৪ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ পয়সা, যা গত বছর একই সময়ে ৫৩ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৪১ পয়সা।

কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৮ পয়সা।

আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৮৩ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৩ টাকা। এছাড়া ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯৭ টাকা।

৩০ জুন,২০২১ অনুযায়ী, গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৮৩ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩.৯১ টাকা।

সাউথবাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২৭ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে দাঁড়ায় ১৪ টাকা ৬১ পয়সা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৪৮ টাকা ৮৭ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮১ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৮ পয়সা, যা গত বছর একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫২ টাকা। এছাড়া ছয় মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯২ টাকা।

৩০ জুন,২০২১ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.৪০ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments