ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস পয়সা ৮১ ছিল।
দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৮ পয়সা, যা গত বছর ৮৮ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৭৪ পয়সা।
সিটি ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সিটি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ২৯ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮৫ পয়সা, যা গত বছর মাইনাস ৩ টাকা ৪৮ পয়সা ছিল।
গত ৩০ জুন তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২৪ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৯৪ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৬৮ ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৯৩ পয়সা, যা গত বছর ৪ টাকা ৪ পয়সা ছিল।
গত ৩০ জুন তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৫২ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪২ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৯৭ পয়সা ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৯৩ পয়সা, যা গত বছর ৩ টাকা ৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৫৮ পয়সা।
ন্যাশনাল হাউজিং লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৮০ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ২৭ পয়সা, যা গত বছর ৩ টাকা ০৮ পয়সা লোকসান ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭০ পয়সা।
উত্তরা ব্যাংক লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ২৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১ টাকা ৪৪ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৩ পয়সা, যা গত বছর ১০ টাকা ৭৬ পয়সা লোকসান ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৬২ পয়সা।
এনসিসি ব্যাংক লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১ টাকা ১৭ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৫০ পয়সা, যা গত বছর ১ টাকা ০৩ পয়সা লোকসান ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৩০ পয়সা।
গ্রামীণফোন লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ৬ টাকা ৩০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৫.৩৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১৩ টাকা ৩০ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা, যা গত বছর ৬ টাকা ১৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments