বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তা৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগছে?যেসব অভ্যাস পরিবর্তন জরুরি
spot_img
spot_img

৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগছে?যেসব অভ্যাস পরিবর্তন জরুরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাতে দীর্ঘ সময় ঘুমানোর পরও মাঝেমধ্যে শরীর অসুস্থ বা ভারী লাগাটা স্বাভাবিক। তবে দিনের পর দিন যদি সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগে তাহলে তা চিন্তার বিষয়। সে ক্ষেত্রে দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন জরুরি। যেমন-

১. রাত জেগে শুয়ে শুয়ে অনেকেরই মোবাইলে রিলস দেখার অভ্যাস রয়েছে। কেউ কেউ ফোন গেম খেলে সময় কাটান। রাত জেগে এভাবে রিল, শর্ট ভিডিও বা গেম খেললে ঘুমের সমস্যা হয়। ফোনের উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ রাখে ও ঘুম আসতে বাধা দেয়। ফলে ৮ ঘন্টা ঘুমালেও সেই ঘুম হালকা ও গভীর না হওয়ার ফলে সকালে ক্লান্ত লাগে।

২. সকালের নাশতা না করা বা দেরিতে দুপুরে খাবার খাওয়ার ফলে রক্তের শর্করা কমে যায়, যা ক্লান্তি ও মাথাব্যথার কারণ হয়। মিষ্টি না স্ন্যাক্স সাময়িক শক্তি দিলেও পরে তা চলে যায়। প্রোটিনযুক্ত সুষম খাবার শক্তি বজায় রাখতে সাহায্য করে।

৩. কম পানি খেলেও আপনাকে অলস, ঘুম ঘুম ভাব ও অমনোযোগী করে তুলতে পারে। এসি রুমে বসার কারণে অনেকেই পানি কম খান। এতে শরীরে পানির ঘাটতি হয়। পানিশূন্যতা পূরণে পানি ছাড়াও লেবুর পানি, ডাবের পানি বা ঘোল খেতে পারেন।

৪. সারাদিন একটানা চেয়ারে বসে কাজ করা সামান্য পরিশ্রমের চেয়েও বেশি ক্লান্তিকর হতে পারে। দীর্ঘক্ষণ শরীর স্থির থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ও পেশি শক্ত হয়ে যায়। তাই প্রতি ঘন্টায় উঠে হাঁটা ও দাঁড়ানো জরুরি।

৫. কফি বা চা তাৎক্ষণিকভাবে শক্তি দিলে অতিরিক্ত ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটায়। বিশেষ করে বিকেলের পর ক্যাফেইন শরীরে গলে ক্লান্ত বোধ হয়। সেক্ষেত্রে হারবাল চা খেতে পারেন।

এই অভ্যাসগুলো বদলানোর পরেও যদি সপ্তাহের পর সপ্তাহ ক্লান্তি না কমে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। আয়রন, ভিটামিন ডি, বি ১২-এর ঘাটতি বা থাইরয়েডের সমস্যা হলে এরকম হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments