বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জুন মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ৬৭ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৪০ পয়সা।

আগামী ৪ আগষ্ট  ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি): গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৩৫ পয়সা।

সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি (Solo EPS) আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৮ পয়সা।

আগামী ৫ আগস্ট বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১.৫২ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.১০ টাকায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।

ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের  জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ৩১ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ১০ পয়সা।

আগামী ১১ আগস্ট, বুধবার বেলা আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

বাটা সু (বাংলাদেশ) লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ৯৪ পয়সা। আগের বছর ইপিএস ৩৬ টাকা ১১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬৭ টাকা ৯৪ পয়সা।

আগামী সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর ১ টাকা ৬০ পয়সা ছিল।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ৭১ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৬২ পয়সা।

আগামী ২ আগস্ট সোমবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুন ।

গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৯৬ পয়সা (রিস্টেটেড)।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩ টাকা ৪৫ পয়সা (রিস্টেটেড)।

শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৬৯ পয়সা (রিস্টেটেড)।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৪ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুন।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ৭ পয়সা, যা আগের বছর ৩ টাকা ১৯ পয়সা ছিল।

আগামী ২৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ১ টাকা ৭২ পয়সা ছিল।

আগামী ৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য ২৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments