শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গত ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৮৪ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪ টাকা নিয়ে ৪৪ পয়সা। আগের বছর ছিলো ৪৯ টাকা ৩৫ পয়সা।

আগামী ২৬ জুন, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে, ২০২৩।

এনভয় টেক্সটাইলস: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৫৬ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ২১ পয়সা।

আগামী ২৬ জুন, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে, ২০২৩।

অগ্রণী ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিলো ১ টাকা ৬৮ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা।

আগামী ১২ জুলাই, ২০২৩ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে, ২০২৩।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৩২ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৬ জুন, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুন, ২০২৩।

ওয়ান ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা নিয়ে ১৫ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৭৩ পয়সা।

আগামী ১০ আগস্ট, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন, ২০২৩।

এনসিসি ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা নিয়ে ৯০ পয়সা।

আগামী ১০ আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা নিয়ে ৮৭ পয়সা।

আগামী ২১ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ইউনিটহোল্ডারদের জন্য ০.৬০ শতাংশ ক্যাশ লোভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.০৫ টাকা। আগের অর্থবছরে ইউনিট প্রতি আয় ছিল ১ টাকা।

আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ২৭ পয়সা।

প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ৬ মে, ২০২৩।

এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ইউনিটহোল্ডারদের জন্য ৪.২৫ শতাংশ ক্যাশ লোভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরে ইউনিট প্রতি আয় ছিল ১ টাকা।

আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৪৪ পয়সা।

প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ৬ মে, ২০২৩।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments