বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেন আটকে আছে মান্না-মৌসুমী-পপির ‘জীবন যন্ত্রণা’
spot_img
spot_img

কেন আটকে আছে মান্না-মৌসুমী-পপির ‘জীবন যন্ত্রণা’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। এটি এখনও আলোর মুখ দেখেনি। কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। গত বছর ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা বলেছিলেন এর প্রযোজক খোরশেদ আলম খসরু। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান মান্না। ১৬ বছর পর তাঁর সিনেমার মুক্তির খবর শুনে খুশি হয়েছিলেন মান্না-ভক্তরা। কিন্তু সিনেমাটি মুক্তি না পাওয়ায় তাদের অপেক্ষার প্রহর আরও বাড়ল।

খসরু বলেন, “জীবন যন্ত্রণা’ মুক্তিযুদ্ধের সিনেমা। সংগত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিন সামনে রেখে এটি মুক্তি দিতে চাই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বরের মাঝামাঝি এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে। এখনও কিছু কাজ বাকি রয়েছে; যা দেশের বাইরে করাতে হবে। আমি মনে করি, তা ডিসেম্বরের আগেই করাতে পারব।

২০২১ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জীবন যন্ত্রণা’। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন।

সিনেমার মুক্তি এত বিলম্বে কেন– জানতে চাইলে তিনি বলেন, “লীলামন্থন’ নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। কিন্তু নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে সেন্সর পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণে এর মুক্তি দু’বছর পিছিয়ে যায়। আগে থার্টি ফাইভে সিনেমা শুট করা হতো– এটা সবাই জানেন। ‘জীবন যন্ত্রণা’ থার্টি ফাইভে শুট হয়েছিল। থার্টি ফাইভ থেকে টেলিফিল্মে ট্রান্সফার করার জন্য সিনেমার নেগেটিভ নিয়ে বোম্বেতে যেতে হবে। নতুন করে কালার গ্রেডিংও করা দরকার। এ কারণে একটু সময় লাগবে। প্রযোজক গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি ভারতে যেতে পারেননি বলে সিনেমার মুক্তি আটকে যায়। হয়তো আগামী বছর শুরুর দিকে সিনেমাটির মুক্তি পরিকল্পনা করতে পারব।

এই সময়ে এসে ১৬ বছর আগের সিনেমার মুক্তি ব্যবসায়িক ঝুঁকিতে পড়বে কিনা? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘আমি তা মনে করি না, এই সময়ে এসেও তারকাবহুল সিনেমাটির আবেদন একটুও কমবে না। এটি মুক্তিযুদ্ধের সিনেমা। এর সময় ১৬ ডিসেম্বর পর্যন্ত। আমি যেভাবে গল্প লিখি তাতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আশা করছি এটি এখনও দর্শকপ্রিয় একটি সিনেমা হবে।

তিনি আরও বলেন, ‘বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। মান্না এ সিনেমার অন্তঃপ্রাণ। তাঁর শিডিউল পেয়েছিলাম ১০ দিনের। শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তাঁর শহীদ হওয়ার দৃশ্যটি করেছি। সিনেমার ১২টি গল্পের নায়কই মান্না। তিনি একেবারে নতুনভাবে হাজির হবেন সিনেমায়, যা দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন।’

২০০৬ সালে ‘লীলামন্থন’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির শুটিং শুরু হয়। প্রায় তিন বছর সময় নিয়ে ২০০৮ সালে শেষ হয় এর দৃশ্য ধারণ। সিনেমার শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। পরে আংশিক ডাবিং করেন অভিনয়শিল্পী রাতিন। সিনেমার বাকি কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে। তখন নাম বদলানো না হলেও ১০ বছর পর নাম বদলে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি।

মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী ও পপি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments