সোমবার, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসি-সুয়ারেজদের এক হালি গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি
spot_img
spot_img

মেসি-সুয়ারেজদের এক হালি গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যেখানে চোখ ছিল লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো দুই কিংবদন্তির দিকে, সেখানে আলো ছড়ালেন তরুণ জোয়াও নেভেস ও আশরাফ হাকিমি। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি যেভাবে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিলো, তাতে স্পষ্ট এই টুর্নামেন্টে তাদের লক্ষ্য ট্রফি ছাড়া কিছুই নয়্।

রোববার রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। যেখানে মায়ামি ছিল অভিজ্ঞতার প্রতীক মেসি, সুয়ারেস, বুসকেটস, আলবাদের নিয়ে গড়া তারকাখচিত দল। আর পিএসজি ছিল তারুণ্যের স্ফুরণ নেভেস, ভিতিনিয়া, দিজিরে দুয়ে ও বারকোলার মতো উদীয়মান প্রতিভাদের ওপর নির্ভরশীল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভিতিনহার নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেডে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। এরপর ৩৯ মিনিটে আরও একটি ক্লিন-ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

৪৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার থমাস অ্যাভিলেস আত্মঘাতী গোল করে দেন নিজের দলকে আরও বিপদে ফেলে। অতিরিক্ত যোগ করা সময়ে আশরাফ হাকিমি চতুর্থ গোল করে মায়ামির স্বপ্নকে এক প্রকার চূর্ণবিচূর্ণ করে দেন।

নিজের সাবেক ক্লাবের বিপক্ষে লিওনেল মেসির নামার মধ্যে যে এক ধরনের নাটকীয়তা ছিল, তা মাঠের খেলায় ধরা পড়েনি। গোটা প্রথমার্ধে মায়ামি গোলের উদ্দেশে একটি শটও নিতে পারেনি, এমনকি মেসি-সুয়ারেসের মতো ফরোয়ার্ড জুটির কাছ থেকে কোনো ঝলকই দেখা যায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments