বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ধানমন্ডির সড়কে শিক্ষার্থীদের অবস্থান
spot_img
spot_img

ধানমন্ডির সড়কে শিক্ষার্থীদের অবস্থান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিরাপদ সড়ক এবং তাদের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মোড়ে অবস্থান নিয়েছে আশপাশের স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী।

এসময় তারা রাস্তায় চলাচলকারী প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করছে।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তারা রাস্তায় নামে।

ধানমন্ডি থানা এলাকার ট্রাফিক পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হচ্ছে—নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

বৈধ-অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএ’র সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন সুনিশ্চিত করতে হবে। গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments