ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২.৪৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৬.৭৪ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪.০৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments