ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ৬৫ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয় এবং স্কয়ার ফার্মা প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, ইউনিলিভার কনজিউমার এবং এবি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments