ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১১-১৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৫ খাতের দর কমেছে। বাকি ৬ টি খাতের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পেপার ও প্রিন্টিং খাতের। এই খাতে দর কমেছে ৮.৯৭ পয়েন্ট। এদিকে সপ্তাহজুড়ে পাট খাতে দর ৭.৮৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে এবং সিরামিক খাতের দর ৭.৩৭ পয়েন্ট কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে ট্যানারি খাতে, জেনারেল ইন্সুরেন্স খাতে, কর্পোরেট বন্ড খাতে, সেবা ও আবাসন খাতে, প্রকৌশল খাতে, আইটি খাতে, জ্বালানি খাতে, ভ্রমণ ও অবকাশ খাতে, ফার্মা ও রসায়ন খাতে, মিউচুয়াল ফান্ড খাতে, বিবিধ খাত এবং টেক্সটাইল খাতে দর কমেছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে যে ৬ খাতে দর বেড়েছে এদের মধ্যে টেলিকম খাতে ১৫.৯১ শতাংশ, জীবন বীমা খাতে ৬.৯৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩.৪৬ শতাংশ, আর্থিক খাতে ২.৭৩ শতাংশ, ব্যাংক খাতে ০.৯৮ এবং সিমেন্ট খাতে ০.৮৮ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments