ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমত, সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৮০ লাখ ৯৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৯ কোটি ৭৪ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৯১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, ডেল্টা ব্রাক হাউজিং, ওরিয়ন ফার্মা, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments