ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোটাসংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢালিউড সিনেমায় চলছে স্থবিরতা।বেশ কিছু সিনেমার শুটি হচ্ছে না নির্ধারিত সময়ে। এসবের মধ্যে পিছিয়ে গেছে শাকিব খানের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং।

সংবাদমাধ্যম অনুযায়ী, “বরবাদ” সিনেমার শুটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মাসের শেষের দিকে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পিছিয়েছে সিনেমাটির শুটিং। সিনেমার পরিচালনায় আছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকার কথা ভারতের নায়িকা ইধিকা পালের।
এ ছাড়াও পিছিয়েছে শাকিবের ‘শের’ নামে আরও একটি সিনেমার শুটিং। আগামী ডিসেম্বর মাসে ‘শের’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে।
আগামীতে ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যাবে শাকিব খানকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল একটি দল কিনেছে তার কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/কে.





























Recent Comments