ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২০ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪০ লক্ষ টাকা। ব্র্যাক ব্যাংক পিএলসির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমরিকান টোবাকো, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড, ওরিয়ন ফার্মা, সিটি ব্যাংক পিএলসি, রেনেটা পিএলসি, রবি আজিয়াটা, সী-পার্ল বিচ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments