ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষণাকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে এবং ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments