বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যগাজী টায়ারে দুর্বৃত্তদের আগুনে নিখোঁজ অন্তত ১৭৪ জন
spot_img
spot_img

গাজী টায়ারে দুর্বৃত্তদের আগুনে নিখোঁজ অন্তত ১৭৪ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী৷ গ্রেপ্তারের খবর তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়৷

দুপুরের দিকে রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানার অদূরে একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এ ঘোষণার পর কয়েকশ মানুষ জড়ো হন কারখানাটির সামনে, শুরু হয় লুটপাট৷ দিনভর লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানাটির ভেতরের একটি ছয়তলা ভবনে আগুন দেয় লুটপাটকারীদের একটি দল৷

রোববার রাতে দেওয়া আগুন জ্বলেছে প্রায় ২৪ ঘণ্টা। এ ঘটনায় অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা৷ নিখোঁজদের মধ্যে কয়েকজন নারীর নামও পাওয়া গেছে৷ তাদের প্রাথমিক একটি তালিকাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ তবে, নিখোঁজদের কেউ কারখানাটির কর্মী নন। সকলেই আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা৷ তারা লুটপাটের সময় ভবনটির ভেতরে ছিলেন, কিন্তু আগুন লাগার পর বের হতে পারেননি বলে দাবি স্বজনদের৷

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক রেজাউল করিম জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ তবে, এখনও নেভানো সম্ভব হয়নি৷ আগুন নেভাতে তাদের কার্যক্রম চলমান রয়েছে৷

সোমবার রাত ১১টার দিকেও ভবনটিতে আগুন জ্বলতে দেখা গেছে৷

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments